মিশুক অটো (48V মোটর)
51.2V 155Ah ইভি ব্যাটারি
- ভোল্টেজ
- 51.2V
- ক্যাপাসিটি
- 155Ah
- মোট শক্তি
- ≈ 7.94 kWh
- ওজন
- 45 / 68 kg
- আকার (সেমি)
- 55 × 28 × 28.5
আমদানিকারক ও পরিবেশক
Smart BMS ও GPS সুবিধার 51.2V ও 64V ইভি ব্যাটারি — সাথে বাসা-অফিসের ব্যাকআপ পাওয়ার আর কারখানা-ব্যবসার সোলার সমাধান। মডেল বেছে নিতে সাহায্য করব, দাম জানাব সরাসরি।

গাড়ির মোটর অনুযায়ী ৪টি ইভি ব্যাটারি মডেল।
ইভি ব্যাটারি →অনুমোদিত ডিলারদের জন্য শর্তসাপেক্ষে ট্রায়াল ও ক্রেডিট সুবিধা।
ডিলার হোন →12.8V 280Ah ব্যাটারি ও 3.5kWh পোর্টেবল আইপিএস।
ব্যাকআপ পাওয়ার →সাশ্রয় হিসাব করুন, বিনামূল্যে অ্যাসেসমেন্ট নিন।
রুফটপ সোলার →ইভি ব্যাটারি
সবগুলোতে Smart BMS ও GPS সুবিধা। মোট শক্তি ভোল্টেজ × অ্যাম্পিয়ার-আওয়ার থেকে হিসাব করা।
মিশুক অটো (48V মোটর)
ইজিবাইক / অটো (64V মোটর)
ইজিবাইক / অটো (64V মোটর)
ইজিবাইক / অটো (64V মোটর)
মডেল বাছাই
প্রথমে দেখুন আপনার মোটর কত ভোল্টের। তারপর ভাবুন দিনে কতটা পথ চালান — বেশি Ah মানে এক চার্জে বেশি পথ, তবে ব্যাটারির ওজনও বেশি।
মোটরের ভোল্টেজ জানেন না? মোটর বা কন্ট্রোলারের লেবেলের ছবি WhatsApp-এ পাঠান, আমরা দেখে বলে দেব।
কেনার ধাপ
ওয়েবসাইটে সরাসরি অর্ডার বা পেমেন্ট হয় না। আলোচনার পর অফিস ম্যানেজমেন্ট দাম ও শর্ত নিশ্চিত করে।
কল, WhatsApp বা ফর্মে মডেল ও প্রয়োজন জানান।
আপনার গাড়ি বা ব্যবহার অনুযায়ী উপযুক্ত মডেল নিয়ে আলোচনা।
অফিস ম্যানেজমেন্ট দাম, ওয়ারেন্টি শর্ত ও সরবরাহ নিশ্চিত করে।
শুধু অফিসিয়াল অ্যাকাউন্টে পেমেন্ট, তারপর পণ্য হস্তান্তর।
ব্যাকআপ পাওয়ার
লোডশেডিংয়ে ফ্যান, লাইট, রাউটার, কম্পিউটার চালু রাখতে। কোনটা লাগবে বুঝতে লোড ক্যালকুলেটর ব্যবহার করুন।
সোলার আইপিএস ও ইউপিএস
বাসা ও অফিসের ব্যাকআপ পাওয়ার
রুফটপ সোলার
দিনের বেলা যেখানে বিদ্যুৎ বেশি লাগে — কারখানা, গুদাম, অফিস, দোকান — সেখানে ছাদের সোলার সবচেয়ে বেশি কাজে আসে। নেট মিটারিং নির্দেশিকার আওতায় অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়ার সুযোগও আছে (শর্তসাপেক্ষে)।
অন-গ্রিড, হাইব্রিড (ব্যাটারিসহ) ও ২০ kWp+ কারখানার সিস্টেম।
ক্যালকুলেটরে আনুমানিক সাইজ ও সাশ্রয় দেখে নিন — কোনো ফোন নম্বর লাগবে না।
গাজীপুর, সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জ, তেজগাঁও সহ।
GLAN-এর অনুমোদিত ডিলার হোন। নতুন ডিলারদের জন্য শর্তসাপেক্ষে ৭ দিনের ট্রায়াল, অনুমোদিত ডিলারদের জন্য ক্রেডিট সুবিধা।
আমাদের কথা
GLAN একটি আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান। সরবরাহকারীদের সাথে সরাসরি কাজ করে আমরা ইজিবাইক-মিশুকের লিথিয়াম ব্যাটারি, ব্যাকআপ পাওয়ার পণ্য ও সোলার সমাধান নিয়ে আসি।
ঢাকার পুরানা পল্টনে আমাদের অফিস। কেনার আগে পণ্যের তথ্য পরিষ্কারভাবে জানানো, আর বিক্রির পর লিখিত শর্ত অনুযায়ী সেবা দেওয়া — এটাই আমাদের কাজের ধরন।
আমাদের সম্পর্কে আরও


মডেল, পরিমাণ ও কেনার ধরনের (খুচরা, গ্যারেজ বা ডিলার) ওপর দাম ঠিক হয়। কল, WhatsApp বা ইনকোয়ারি ফর্মে মডেল জানালে অফিস থেকে আপনাকে দাম ও শর্ত জানানো হবে।
মোটরের ভোল্টেজ দেখে ঠিক করতে হয়। প্রোডাক্ট লিস্ট অনুযায়ী 48V মোটরের মিশুক অটোর জন্য 51.2V 155Ah, আর 64V মোটরের ইজিবাইক/অটোর জন্য 64V মডেলগুলো। নিশ্চিত না হলে মোটর বা কন্ট্রোলারের লেবেলের ছবি WhatsApp-এ পাঠান।
গাড়ি, মোটর-কন্ট্রোলার, যাত্রী ও মালামালের ওজন, রাস্তা আর চালানোর ধরনের ওপর এটা নির্ভর করে। সাধারণভাবে বেশি Ah মানে এক চার্জে বেশি পথ। আপনার গাড়ির তথ্য দিলে আমরা উপযুক্ত মডেল বলতে পারব।
ওয়ারেন্টি ও রিপ্লেসমেন্ট কোম্পানির লিখিত শর্ত অনুযায়ী দেওয়া হয়। কেনার আগে অফিস থেকে লিখিত শর্তগুলো জেনে নিন।
হ্যাঁ। ইভি ব্যাটারি ও ব্যাকআপ পণ্য সারা বাংলাদেশে দেওয়া হয়। রুফটপ সোলারের কাজ আপাতত বৃহত্তর ঢাকায়।
শুধু কোম্পানির অফিসিয়াল ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে, অফিস থেকে নিশ্চিত হওয়ার পর। কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না।
যোগাযোগ
নাম আর নম্বর দিলেই হবে — বাকি তথ্য দিলে আমরা দ্রুত সঠিক উত্তর দিতে পারব।
ইনকোয়ারি আইডি:
এই নম্বর থেকে একই বিষয়ে একটু আগেই ইনকোয়ারি জমা হয়েছে, তাই নতুন করে জমা করা হয়নি।
আইডিটা লিখে রাখুন — যোগাযোগের সময় এটা বললে দ্রুত সাহায্য করা যাবে।